ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিএমটি ইউনিটে অধ্যাপক ডা. এম এ খানের নেতৃত্বে সম্প্রতি অর্ধশত বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। নতুন বছরের শুরুতেই গত ১৪ জানুয়ারি ১৯ বছর বয়সি মো. ফরহাদের শরীরে অটোলগাস বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টের মধ্য দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সম্পন্ন হলো এই ৫০তম বিএমটি। ফরহাদ দীর্ঘদিন যাবত্ হডজকিং লিম্ফোমা রোগে ভুগছিলেন। এই চিকিত্সা পদ্ধতি তাকে সম্পূর্ণ রোগমুক্ত করে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সহায়ক হবে। উল্লেখ্য, ২০১৪ সালের ১০ মার্চ এই হাসপাতালে বিএমটি ইউনিটে দেশের ইতিহাসে সর্বপ্রথম বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট সফলভাবে সম্পন্ন হয়।