সন্তান নিলেই সাড়ে ছয় লাখ টাকা!

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার দেশের জন্মহার কমে যাওয়াকে ভবিষ্যতের জন্য প্রত্যক্ষ হুমকি' বলে আখ্যায়িত করেছেন। গতকাল স্টেট অব দ্য নেশন ভাষণে সন্তান জন্ম দেওয়া নতুন মা-বাবার জন্য আর্থিক প্রণোদনারও অঙ্গীকার করেন রুশ প্রেসিডেন্ট। ফলে প্রথম সন্তান জন্ম দেওয়ার জন্য মা-বাবারা এককালীন সাত হাজার ছয়শ ডলার বা প্রায় সাড়ে ছয় লাখ টাকা পাবেন। এর আগে ২০০৭ সাল থেকে দ্বিতীয় সন্তান জন্মদানের জন্য মা-বাবাকে এই পরিমাণ টাকা দেয়া হচ্ছে। পুতিন জানান, অন্তত ২০২৬ সাল পর্যন্ত এই প্রণোদনা দেওয়া হবে। এছাড়া শিশু সন্তান আছে এমন দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেয়ারও ঘোষণা দিয়েছেন পুতিন। বর্তমানে শিশুর তিন বছর বয়স পর্যন্ত টাকা পেয়ে থাকেন মা-বাবা। নতুন পরিকল্পনায় শিশুর সাত বছর হওয়া পর্যন্ত টাকা পাবেন তারা। -ডয়চেভেলে