জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধূ উমা কাজী আর নেই

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী উমা কাজী আর নেই। বুধবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। উমা কাজী বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

তার বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার জোহরের নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

আরও পড়ুন : ময়মনসিংহে স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী ও খিলখিল কাজীর মা উমা কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ইত্তেফাক/এমআরএম