পূর্বধলায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের নিচে চাপা পড়ে জুয়েল মিয়া (২৬) নামের এক মোটরসাইকেল চালক মারা গেছেন।

বুধবার সন্ধ্যায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবেড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  নিহত জুয়েল মিয়া উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের শালদিঘা গ্রামের মৃত জামির হোসেনের ছেলে।

আরও পড়ুন : রৌমারী সীমান্তে নদী থেকে গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় জুয়েল মিয়া বাড়ি থেকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে মোটরসাইকেলযোগে স্থানীয় শ্যামগঞ্জ বাজারে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে ময়মনসিংহগামী বালু বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআরএম