আমেরিকা থেকে ১৫ বছর পর দেশে ফিরে লাশ হলেন রুহুল

বিজয়নগরে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে আমেরকিা প্রবাসী মো. রুহুল আমিন (৪০) নিহত হয়েছেন। এ সময় তার বাবা-মা,ভাইসহ চারজন আহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শশুই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহত বাবা আলীম উদ্দিন (৬০) ও ছোটভাই নাইমুল(৩৫)সহ অন্যদেরকে মাধবপুর সদর  হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি সিলেটের বিয়ানীবাজারের রামগর কৈশল গ্রামে ।

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, বুধবার রাত আটটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শশুই নামক স্থানে সিলেট গামী মাইক্রোবাসের সাথে ঢাকাগামী পাথরবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমেরিকা প্রবাসী রুহুল আমীন নিহত হন এবং তার বাবা মা ভাইসহ  মাইক্রোবাস চালক আহত হন।

আরও পড়ুন : পেঁয়াজের মূল্য কারসাজির সিন্ডিকেট ১৭ জনের

ইসলামপুর পুলিশ ফাড়ির ইনচার্জ ওসি তদন্ত আ,স,ম আতিকুর রহমান জানান, নিহত রুহুল আমীন দীর্ঘ ১৫ বছর পর আমেরিকা থেকে দেশে ফিরছিল এবং আজ বুধবার তার স্বজনরা ঢাকা বিমানবন্দর থেকে তাকে বাড়ি নিয়ে যাওয়ার সময় রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি আরও জানান, ঘাতক ট্রাক আটক করা হলেও এর চালক পালিয়ে যায়।

ইত্তেফাক/এমআরএম