ফের চমক দিতে প্রস্তুত বলিউডের এই মুহূর্তের অন্যতম সেরা অভিনেত্রী আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় ‘মাফিয়া কুইন’ গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির চরিত্রে নিজের ফার্স্ট লুকের পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী।
মুম্বাইয়ের মাফিয়া ডন গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির জীবন অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। প্রথমদিকে যৌনকর্মী হিসেবে কাজ করা গাঙ্গুবাই শেষ পর্যন্ত মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড ডন হয়েছিলেন। গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি আসলে লেখক হুসেন জাইদির বই ‘মাফিয়া কুইন্স অফ মুম্বাই’য়ের একটি অংশের উপর ভিত্তি করে নির্মিত বলেই শোনা যাচ্ছে।
গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির ফার্স্ট লুক পোস্টারে আলিয়া ভাটকে সম্পূর্ণ ভিন্ন সাজে দেখা যাচ্ছে। ‘শক্তি! ক্ষমতা! ভয়! এক চেহারা, হাজারো আবেগ। গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির ফার্স্ট লুক উপস্থাপিত হল। আলিয়া নয়া অনস্ক্রিন অবতারের পরিচয় করিয়ে দিতে গিয়ে লিখেছেন: ‘এই হলেন তিনি, গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি।’
আরও পড়ুন: মুশফিকের ৭ রানের অপেক্ষা
গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির ফার্স্ট লুকের পোস্টারে গাঙ্গুবাইয়ের অল্প বয়সের ছবিই দেখা যাচ্ছে। এই পোস্টারে আলিয়ার বসার ভঙ্গি, এবং আনুষঙ্গিক সবই স্পষ্ট করে দিচ্ছে যেন তার চরিত্রটি। আলিয়ার পাশেই একটি বন্দুক রয়েছে। বাঁ গালে একটি তিল, আর চুল ফিতে দিয়ে বাঁধা। আলিয়া ওরফে গাঙ্গুবাই মানেই ব্যবসা, মানেই মাফিয়া রানী।
Strength. Power. Fear!
— BhansaliProductions (@bhansali_produc) January 15, 2020
One look, a thousand emotions. Presenting the first look of #GangubaiKathiawadi. In cinemas 11 September 2020.@aliaa08 #SanjayLeelaBhansali @prerna982 @jayantilalgada @PenMovies pic.twitter.com/CUSs5TDEBQ
দ্বিতীয় পোস্টারে আলিয়া ভাটের চোখই সব কথা বলে দিচ্ছে। এই ছবিতে গাঙ্গুবাইয়ের আরও পরিপক্ব ব্যক্তিত্বই ফুটিয়ে তুলছেন আলিয়া। মাথায় বড় লাল টিপ যেন মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডে তাঁর বেড়ে ওঠারই প্রতীকী। সিনেমায় আলিয়া ভাটের সহ অভিনেতার ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে।
অজয় এই সিনেমায় একজন মস্তানের চরিত্রে অভিনয় করেছেন এবং আলিয়াকে ব্যবসার কৌশল শেখাতে শেখাতে গাঙ্গুবাইয়ের প্রেমে পড়ে যান অবশেষে। পরিচালক সঞ্জয় লীলা ভনসালির সঙ্গে আলিয়া ভাটের প্রথম সিনেমা হতে চলেছে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। চলতি বছরের ১১ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে।