১৯ জানুয়ারি বন্ধ থাকবে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস 

কিংবদন্তি মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিং জুনিয়র এর জন্মদিন উপলক্ষে আগামী ১৯ জানুয়ারি (রবিবার) ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে। বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাসের কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও এডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে।   

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দূতাবাস বন্ধ থাকাকালে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জরুরি সেবা অব্যাহত থাকবে। জরুরি সেবার জন্য ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তার কাছ থেকে প্রয়োজনীয় সেবা পাওয়া যাবে।  

আরও পড়ুন: সব কোচিং সেন্টার এক মাস বন্ধ

উল্লেখ্য, মার্টিন লুথার কিং জুনিয়র এর জন্মদিন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়।

ইত্তেফাক/এএএম