শীতের ছড়া

 

পাতাঝরার শব্দ শুনি

হিম বাতাসের সাথে,

শীত এলো ভাই দিচ্ছে জানান

ঘন কুয়াশাতে।

 

সূর্যিমামা লুকিয়ে আছে

কোথায় গেল তবে?

ঠিক পেয়ে নিই ঝগড়া ভীষণ

আজকে হবেই হবে।

 

মা শোনে কন—করিস না বাপ

ঝগড়া কারো সাথে,

একটু পরেই পিঠাপুলি

দেবো তোদের পাতে ।