শীতের দাপট

 

উহ্ শীত তুমি কনকনে ঠান্ডায়ও

প্রেমিক মনে উষ্ণতা আনো

পাখির ডানা সংকুচিত হবার মতো

মানুষকে শীত পোশাকে আবদ্ধ করো

পিঠাপুলির আনন্দ ডালায়

নিজের ইমেজ তুলে ধরো;

কুয়াশার চাদর পরে

শাড়ির আঁচলের মতো সবটা ঢাকো,

রাতের মায়া গাছের ছায়া

সবাইকে শাসন করো

তুমি শীত অল্পক্ষণ হলেও

কেমন সব বদলে ফেলো

খাওয়া নাওয়া ঘুম ভাঙতে

শীত ঋতু খুব দাপটে থাকে

মুখের ধোঁয়া চালচলনে ও জীবনধারায়

খুব ভাবে সে বলে দেয়

এখন চলছে শীতের সময়।