র্যানকন মোটর বাইকস লিমিটেড বিশ্বের বিখ্যাত মোটরসাইকেল সুজুকির সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশে উত্পাদন ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। ৩০০ জনের অধিক জনবল নিয়ে র্যানকন মটরর্স নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সফলভাবে বাংলাদেশের মোটরসাইকেল শিল্পে উত্পাদন ও বিপণনের মাধ্যমে মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে মজবুত অবস্থান তৈরি করতে সমর্থ হয়েছে। আধুনিক বিপণন ব্যবস্থার মাধ্যমে দেশব্যপী বিপণন ও গ্রাহক সেবা নিশ্চিত করতে র্যানকন ইআরপি সফটওয়্যারের প্রয়োজনীয়তা অনুভব করে। যার ফলে ২৯টি দেশি ও বিদেশি সফটওয়্যার যাচাই ও পর্যালোচনার পর মানসম্পন্ন দেশীয় প্রিজম ইআরপি বাছাই করে। র্যানকন মোটর বাইকস প্রধান নির্বাহী কাজী আশিকুর রহমান ও ডিভাইন আইটি প্রধান নির্বাহী ইকবাল রাসেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন র্যানকন মোটরের হেড অফ ইআরপি অ্যান্ড আইটি বুলবুল আহমেদ, ডিভাইন আইটি প্রোডাক্ট ম্যানেজার বাহারুল আলম, বিজনেস এনালিস্ট ম্যানেজার ইমাম মাহ্দীসহ অনেকে ।
প্রিজম ইআরপি ডিভাইন আইটি লিমিটেডের দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা উত্পাদিত একটি ফ্ল্যাগশিপ সফটওয়্যার, যা ২০০৭ সাল থেকে বাংলাদেশে ৩৫০টিরও অধিক প্রতিষ্ঠানে ব্যবহূত হচ্ছে। প্রিজম ইআরপি একটি বিজনেস সফটওয়্যার যার মাধ্যমে প্রতিষ্ঠানের দৈনন্দিন সকল কার্যক্রম তথা হিসাব, ক্রয়-বিক্রয়, মজুত ও উত্পাদন, বিপণন, কাস্টমার সার্ভিস, ওয়ারেন্টি ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় বিশ্লেষণ করে ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া যায়। র্যানকন মোটর বাইকসের সঙ্গে ডিভাইন আইটি লিমিটেডের চুক্তির মাধ্যমে দেশীয় সফটওয়্যারের ভিত্তি আরো শক্তিশালী হয়েছে বলে মনে করেন ডিভাইন আইটির সিইও ইকবাল রাসেল। আইটি ও সফটওয়্যার শিল্পে পর্যাপ্ত বিনিয়োগ, ব্যবস্থাপনা ও দৃঢ়তা থাকলে দেশকে স্বয়ংসম্পূর্ণ করা সম্ভব বলে মনে করেন ইকবাল।