৩ জানুয়ারি থেকে শিল্পকলা একাডেমিতে চলছে ‘বাংলাদেশ সাংস্কৃতিক উত্সব ২০২০’। গতকাল ছিল উত্সবের ১৬তম দিন। বিকেল ৪টায় নন্দন মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই জাতীয় সংগীত পরিবেশিত হয়। এরপরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশনা অনুষ্ঠিত হয়। আজহারুল হক আজাদের পরিচালনায় বৃন্দ আবৃত্তি পরিবেশন করে ‘বাকশিল্পাঙ্গন’। এরপর ভোলা, সুনামগঞ্জ, ঝিনাইদহ ও সাতক্ষীরার শিল্পীরা অংশ নেন।
উত্সব চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।