বাংলা ট্র্যাক লিমিটেড, যা ক্যাটারপিলার ইন্ক ইউএসএ-এর অনুমোদিত ডিলার হিসেবে ‘বাংলাক্যাট’ ব্র্যান্ড নামে বাংলাদেশে নিয়োজিত রয়েছে। সম্প্রতি চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়ী ও শিল্পগোষ্ঠীদের স্বীকৃতি জানাতে চট্টগ্রামের একটি হোটেলে ইনভেস্টর মিটসআপ ২০২০ আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাক্যাটের সিএমও তারেক আহাম্মদ, বাংলাক্যাটের টেকনিক্যাল এক্সপার্ট ও সিনিয়র সেলস ম্যানেজার নূরুল আব্বাস, বাংলাক্যাট ইপিএস বিভাগের প্রধান মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি