শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং আনোয়ার খান মডার্ন হাসপাতাল লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সম্প্রতি স্বাক্ষরিত হয়। ব্যাংকের এমডি ও সিইও এম শহীদুল ইসলামের উপস্থিতিতে ব্যাংকের এসভিপি ও কার্ড ডিভিশনের প্রধান মো. মারুফুর রহমান খান এবং আনোয়ার খান মডার্ন হাসপাতালের মহাব্যবস্থাপক মো. মফিজউল্লাহ্ পাটওয়ারী চুক্তিতে স্বাক্ষর করেন
০০০০
বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে সম্প্রতি সিলেটের একটি হোটেলে ইনোভেশন ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। এ ডায়ালগের কো-স্পন্সর ছিল লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। অনুষ্ঠানে লাফার্জহোলসিম বাংলাদেশের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার আসিফ ভূঁইয়া টেকসই উন্নয়ন ও নতুন উদ্ভাবনগুলোকে অনুপ্রেরণা প্রদানে কোম্পানির কার্যক্রমগুলো তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী
০০০০
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের ৫৭তম সভা সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং আইবিসিএফের চেয়ারম্যান প্রফেসর নাজমুল হাসান এতে সভাপতিত্ব করেন। সভায় পূবালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, এম আজিজুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন
০০০
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড সম্প্রতি স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ দলকে আবুধাবি, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ‘স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমস ২০১৯’-এ সাফল্যের সঙ্গে অংশগ্রহণের জন্য সংবর্ধনা দিয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ দলের সবার হাতে এমটিবি গিফ্ট চেক তুলে দেন