পাকিস্তান শাসিত কাশ্মীরে বরফের নিচে আটকে পড়ার ১৮ ঘণ্টা পর এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তুষারধসে ঐ কিশোরীর বাড়ি বরফের নিচে পুরোপুরি চাপা পড়ে যায়। উদ্ধারের পর কিশোরীটি জানায়, ঘরের একটি রুমের মধ্যে সে তাকে বাঁচানোর জন্য জোরে চিত্কার করতে থাকে। কিন্তু কেউ তার সেই শব্দ শুনতে পারেনি।
কিশোরীর নাম সামিনা বিবি (১২)। সে জানায়, ‘যেভাবে আমি আটকে পড়েছিলাম তাতে আমি বেঁচে থাকার আশা ছেড়েই দিয়েছিলাম। আমি যে আমার প্রাণ ফিরে পাব, এটা এখনো আমার কাছে ‘অলৌকিক’ বলে মনে হচ্ছে। মেয়েটির মা জানান, মঙ্গলবার তাকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘আমি খুব ভাগ্যবান যে, আমার মেয়ে প্রাণে বেঁচে গেছে। সোমবার পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের নিলাম ভ্যালিতে তুষারধসের ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে।