ব্রাজিলে আমাজন বনভূমি নিধন ৮৫ ভাগ বৃদ্ধি

 

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় আমাজন বনভূমি নিধন বৃদ্ধি পেয়েছে। আগের বছরের তুলনায় ২০১৯ সালে এ বনভূমির নিধন ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্রাজিলের সরকারি প্রতিষ্ঠানের উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ জানায়, ২০১৯ সালে ৯ হাজার ১৬৬ বর্গ কিলোমিটার বনভূমি উজাড় ছিল কমপক্ষে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১৮ সালে ৪ হাজার ৯৪৬ বর্গ কিলোমিটার বনভূমি নিধন হয়েছিল। স্যাটেলাইট-ভিত্তিক ডিটার (ডিইটিইআর) পদ্ধতির সাহায্যে এ উপাত্ত সংগ্রহ করা হয়। বনভূমি ধ্বংসের এ বৃদ্ধি জলবায়ু পরিবর্তনের ব্যাপারে ‘সন্দেহবাদী’ নেতা প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর দায়িত্ব নেয়ার প্রথম বছরকে ছাড়িয়ে গেছে। তিনি ক্ষমতায় আসার পর আমাজন বনভূমি থেকে সম্পদ সংগ্রহে আরোপিত বিভিন্ন বিধিনিষেধ শিথিল করেন।            —এএফপি