বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টের খেলা গতকাল আফ্রিকার বুরুন্ডিতে সরাসরি ধারাবিবরণী সম্প্রচার হয়েছে। বুরুন্ডি থেকে একজন সাংবাদিক এসেছেন। গতকাল স্টেডিয়াম দেখা গেল মুঠোফোনের মাধ্যমে স্টেডিয়াম থেকে খেলার প্রতিটি মুহূর্ত ধারাবিবরণী দেওয়া হয়েছে। বুরুন্ডি রেডিওর সাংবাদিক রিজিকি জ্যাকব পুরো ৯০ মিনিট খেলার ধারাবিবরণী দিয়েছেন। এই সাংবাদিক জানিয়েছেন তার বুরুন্ডি রেডিওর মাধ্যমে লিংক নিয়ে আরো চারটি রেডিও খেলা সম্প্রচার করেছে। বুরুন্ডির এই সাংবাদিক জানিয়েছেন তাদের সংসদের স্পিকার শুক্রবার ঢাকা আসবেন খেলা দেখবেন। এই স্পিকার ফুটবলের বস, তাই জাতীয় দলের খেলা দেখতে আসবেন।
২০০৩ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের খেলা এভাবে সম্প্রচার করেছিল।