চট্টগ্রামে ১৫ কোটি টাকা মূল্যের ৮২০ গ্রাম কোকেনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার নগরীর টাইগারপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মো. বখতেয়ার হোসেন। র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়, আটক মো. বখতেয়ার হোসেন একজন মাদক ব্যবসায়ী। তার বাড়ি রাউজান উপজেলার ঝুঁইপাড়ায়। তিনি নগরীর আগ্রাবাদ হাজীপাড়া এলাকায় বসবাস করেন।
ইয়াবাসহ একজন গ্রেফতার
চট্টগ্রামে ৭০০ পিস ইয়াবাসহ আশিকুল ইসলাম আশিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তির বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার মছনীয়াকাটা গ্রামে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।