জাবির অর্থনীতি বিভাগের পুনর্মিলনী ১ ফেব্রুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইকোনমিক এলামনাই অ্যাসোসিয়েশনের (জেইউইএএ) উদ্যোগে আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন-২০২০। বিশ্ববিদ্যালয়ের সেলিম আল-দীন মুক্তমঞ্চ ও ক্যাফেটেরিয়া চত্বরে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান। সকাল ৯টায় বর্ণাঢ্য আনন্দ র্যালির মাধ্যমে শুরু হবে এটি। এছাড়া অনুষ্ঠানে দিনব্যাপী থাকবে স্মৃৃতিচারণ ও সাংস্কৃতিক পরিবেশনা। সকাল থেকেই থাকবে স্পট রেজিস্ট্রেশনের সুবিধা। এছাড়া অনলাইনেও রেজিস্ট্রেশন করা যাবে। বিশেষ সুবিধায় বর্তমান ছাত্রছাত্রীরাও রেজিস্ট্রেশন করতে পারবেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সম্মিলনির সাধারণ সম্পাদক এম গোলাম মোস্তফা বলেন, জাঁকজমকপূর্ণ একটি পুনর্মিলনীর জন্য সব ধরনের প্রস্তুতি চলছে।