রেজুয়ার রহমান রেজু
ঢাকার ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রেজুয়ার রহমান রেজু ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ঐ ইউনিয়নের বালীথা গ্রামের মরহুম হাবিবুর রহমানের বড়ো ছেলে। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে যান। তিনি আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন।
মোসাম্মত্ আনোয়ারা বেগম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম হালিমের মা উপজেলার সাতমোড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবী মোসাম্মত্ আনোয়ারা বেগম বুধবার মধ্যরাতে সাতমোড়া গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিইন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর বাড়ির মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।