ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে এবং অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার জেলা শহর মাইজদীর পৌরকল্যাণ উচ্চবিদ্যালয়ের সামনে  মানববন্ধন  করে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক জেলা  শাখা।  মানববন্ধনে অংশ নেন  শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ —ইত্তেফাক