কটিয়াদী উপজেলার ভোগবেতালে ৫০০ বছরের ঐতিহ্যবাহী রাজা নবরঙ্গরায় ও ঈশা খাঁর স্মৃতিবিজড়িত গোপীনাথ মন্দিরে পৌষ সংক্রান্তি উপলক্ষে বৃহস্পতিবার থেকে মেলা ও বার্ষিক উত্সব শুরু হয়েছে। নয় দিনব্যাপী সংক্রান্তি মেলা উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তের সমাগম হচ্ছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল জানান, প্রতি বছরই তিনি মেলায় আসেন। সংক্রান্তি মেলা এই এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। মন্দির পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট পরিতোষ চক্রবর্তী ও সম্পাদক দীলিপ সাহা জানান, মেলা ও উত্সবের সকল আয়োজন সম্পন্ন হয়েছে এবং পুলিশ প্রশাসন বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।