গাংনীতে পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে মদ ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। অভিযানে একজন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার কাজিপুর ও সাহেবনগর এলাকা থেকে ফেনসিডিল ও মদ উদ্ধার করা হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, কাজিপুর ইউনিয়নের সাহেবনগর এলাকা থেকে কাজিপুর মন্ডলপাড়ার সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তার ব্যাগ থেকে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এদিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি অধিনায়ক মো. রফিকুল আলম জানিয়েছেন, কাজিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে মাথাভাংগা নদীরপাড় নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ৬০ বোতল মদ উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।