শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ট্রেনের টিকিট বৃদ্ধির দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে হবিগঞ্জ প্রেসক্লাবে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবালের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান শায়েস্তাগঞ্জ উন্নয়ন পরিষদ সভাপতি মোহাম্মদ গাজীউর রহমান ইমরানের পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মো. আদিল জজ মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট হুমায়ূন কবীর সৈকত ও মো. আব্দুর রকিব প্রমুখ।