নোয়াখালীর সেনবাগ পৌর শহরের ফুটপাত থেকে বৃহস্পতিবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। ফুটপাত দখল করে অবৈধ মালামাল রাখা এবং অনুমোদন না নিয়ে খোলা জায়গায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে পাঁচ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উচ্ছেদ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মজুমদার। এসময় সেনবাগ পৌর মেয়র আবু জাফর টিপু ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা উপস্থিত ছিলেন।
ফুটপাত দখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।