ব্যান্ড সংগীতের বিকাশ এবং মাদকমুক্ত সমাজ গড়তে বান্দরবানে ব্যান্ড ফেস্ট-২০২০ এর আয়োজন করা হয়েছে। ‘দি ব্যান্ড মিউজিক কমিউনিটি অব বান্দরবান’ এর উদ্যোগে আজ শুক্রবার বিকালে বান্দরবানের অরুণ সারকি টাউনহল মিলনায়তনে এই ব্যান্ড ফেস্ট শুরু হবে।
জেলার আটটিসহ ১০টি ব্যান্ড দলের শিল্পীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। বুধবার সন্ধ্যায় শহরের একটি বেসরকারি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজকরা। এ সময় বক্তব্য রাখেন ‘দি ব্যান্ড মিউজিক কমিউনিটি অব বান্দরবান’ সমন্বয়ক কৌশিক দত্ত, সংগীত শিল্পী মোহাম্মদ শহীদ, রাজেস দাস, মো. সোহেল এবং স্পন্সর টিম ওয়ান সংগঠনের প্রতিষ্ঠাতা আজাহারুল ইসলাম বাবুল।
উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতেও আয়োজন করা হয়েছিল ব্যান্ড ফেস্টিভের।