নরেন্দ্র মোদির সঙ্গে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সাক্ষাত্

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত্ করেছেন ভারত সফররত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। নয়াদিল্লিতে চলমান রাইসিনা সংলাপে বিশ্বের অন্যান্য দেশের মন্ত্রীদের সঙ্গে বুধবার সন্ধ্যায় সাক্ষাত্ করেন নরেন্দ্র মোদি। এ সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদও প্রধানমন্ত্রীর কার্যালয়ে মোদির সাক্ষাতের আমন্ত্রণ পান।

তথ্যমন্ত্রীর সঙ্গে আলাপকালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, বাংলাদেশ যে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে তা আক্ষরিক অর্থেই বিস্ময়কর। এর আগে বুধবার দুপুরে        তথ্যমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। গত মঙ্গলবার তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদকারের সঙ্গে সারা ভারতে বাংলাদেশ বেতারের দৈনিক চার ঘণ্টা সম্প্রচার উদ্বোধন ও বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চলচ্চিত্র নির্মাণে যৌথ প্রযোজনা চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন। গতকাল তিনি হায়দ্রাবাদে রামুজী ফিল্ম সিটি পরিদর্শনে যান। আজ শুক্রবার তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।