সাংবাদিকের বিরুদ্ধে নায়িকা অঞ্জনার মামলা

সাপ্তাহিক রাজপথ বিচিত্রার সম্পাদক সিরাজ উদ্দিন রাজা সিরাজের বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা করেছেন চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা। গতকাল ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস বাদীর জবানবন্দি গ্রহণ করে ঘটনার বিষয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।