জন্মহার কমলো চীনে

'এক সন্তান নীতি' শিথিল করলেও জন্মহার বাড়ছে না চীনে।  সরকারের দেয়া তথ্য অনুযায়ী, ২০১৯ সালে চীনে প্রতি হাজারে জন্মহার  ছিল ১০.৪৮ শতাংশ । চীন সরকার দাবি করছে ১৯৪৯ সালের পর থেকে এটি সবচেয়ে কম জন্মহার। খবর বিবিসির। 

শুক্রবার চীন সরকারের পক্ষ থেকে বলা হয়, ২০১৯ সালে চীনের ১৪৬ কোটি ৫০ হাজার জনসংখ্যার মধ্যে প্রায় ৫ লাখ ৮০ হাজার গর্ভপাত করা হয়েছে। প্রতিবছরই চীনে জন্মহার কমছে যার ফলে বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশটির জন্য চ্যালেঞ্জিং হতে পারে বলে দাবি করছে বিশ্লেষকরা। 

উল্লেখ্য, ১৯৭৯ সালে জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণের জন্য এক সন্তান নীতি চালু করে চীন সরকার। তখন এক সন্তানের বেশি হওয়ায় অনেকেরই চাকরি থেকে বরখাস্ত করে দেয়ার মত শাস্তি দেয়া হয়। এরপর দেশটিতে গর্ভপাতের পরিমাণ বেড়ে যায় যা এখনো অব্যাহত রয়েছে। গত কয়েক বছর ধরে চীন সরকার জন্মহার বাড়ানোর পরিকল্পনা করলেও সেটি আর বাড়ছে না।

ইত্তেফাক/এআর