টেকনাফে ইয়াবাসহ মোছা. ছানোয়ারা বানু (১৯ নামে এক রোহিঙ্গা নারী মাদক কারবারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার ভোররাতে নাইটং পাড়া এলাকায় একটি বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে নয় হাজার ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
মোছা. ছানোয়ারা বানু লেদা-২৪ নং ক্যাম্পের এলএসএসবি ব্লক, বাসা নং-১৮ এ বসবাসকারী মো. লাল মিয়ার মেয়ে।
আরও পড়ুন : বোনের বিয়ের জন্যই পাকিস্তান যাবেন না মুশফিক
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহ জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতার নারী মাদক কারবারী জানায়, দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত। জব্দকৃত ইয়াবা সে পাচারের উদ্দেশে বাসায় মজুদ করে রেখেছিল।
তিনি আরও বলেন, গ্রেফতার নারী মাদক কারবারী ও জব্দ করা ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম