আক্কেলপুরে ফেন্সিডিলসহ গ্রেফতার ১

জয়পুরহাটের আক্কেলপুরে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯১ বোতল ফেন্সিডিলসহ মিলন হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে উপজেলার কুড়ানী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিলন হোসেন  নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার রুপনারায়রপুর গ্রামের মোঃ মাজেদুল ইসলামের ছেলে।

আরও পড়ুন : পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ২

পুলিশ জানায়, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে একদল পুলিশ ভোররাতে বস্তা নিয়ে যাওয়ার সময় মিলনকে কুড়ানি বাজার এলাকায় আটক করা হয়। পরে বস্তা তল্লাশি করে ৯১ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।পরে তাকে গ্রেফতার করে থানায় আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু ওবায়েদ।

ইত্তেফাক/এমআরএম