যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
১) ধামরাই থেকে মুক্তা সাভারগামী সুষম ত্বরণে চলমান একটি বাসে প্রথম ৫ মিনিটে ২km ইসলামপুর বাজারে আসলো। গাড়ীটি পরে সুষম বেগে চলে দ্বিতিয়বার ৪km নবীনগর আসলো।
ক) পর্যায়বৃত্ত গতি কাকে বলে
খ) মহাবিশ্বে সকল গতিই আপেক্ষিক- ব্যাখ্যা কর।
গ) মুক্তার ইসলামপুর বাজারে পোঁছতে গাড়ীটির শেষ বেগ কত িছল?
ঘ) দ্বিতীয়বার মুক্তার গাড়িটি সমবেগে চলে পূর্বের ্রঅবস্থায় চললে সময়ের পার্থক্য বিশ্লেষণ কর।
২) একটি ক্রিকেট খেলার মাঠে কায়েস 30 ms-1 বেগে একটি বলকে উপরের ছাদের দিকে ছুড়লো। এ বলকে পরে ছাদ থেকে নীচে ফেলা হলো।
ক) বল কাকে বলে।
খ) বস্তুর আকারের পরিবর্তের ওপর বলের প্রভাব বিদ্যমান- ব্যাখ্যা কর।
গ) কায়েস বলটিকে সর্বোচ্চ কত উচ্চতায় ছাদে উঠাতে পারবে?
ঘ) বলটি ছাদে উঠা ও নীচে পড়ার সময় সমান প্রায় একই কিনা-তোমার উত্তরের পক্ষে গাণিতিক যুক্তি দেখাও।
৩) একটি হাইড্রোলিক যন্ত্রে ছোট পিস্টনের ওপর 10N বল প্রয়োগ করে বড় পিস্টনে দ্বিগুণ বল পাওয়া গেল। ছোট পিষ্টনের ব্যাস ১০m।
ক) প্লবতা কাকে বলে?
খ) পচা ডিম পানিতে ভাসে কেন?
গ) বড় পিস্টনের ক্ষে্ত্রফল বের কর।
ঘ) উদ্দীপকের যন্ত্রটির অন্যরা শিগলো একই রেখে শুধু বড় পিস্টনের ক্ষে্ত্রফল তিনগুণ করলে বড় পিস্টনে বল তিন গুণ হয় -গাণিতিক ব্যাখ্যা দাও।
৪)100g ভরের একখণ্ড বরফকে -200c তাপমাত্রা থেকে পানি ও বাষ্পে পরিণত করা হলো। (বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ ৩৩৬০০০ Jkg-1 ও পানিরবাষ্পীয় ভবনের আপেক্ষিক সুপ্ততাপ ২২৬৮০০০ Jkg-1)
ক) তাপ ধারন ক্ষমতা কাকে বলে?
খ) গৃহীততাপ ও বর্জিত পরষ্পর সমান- ব্যাখ্যা কর?
গ) বরফ খণ্ডটি ৯০০c তাপমাত্রার পানিতে পরিণত হতে মোট কি পরিমাণ গ্রহণ করে তা বের কর।
ঘ) বরফখন্ডটি কঠিন থেকে তরলে ও ১০০০c তাপমাত্রার বাষ্পে পরিণত হতে তাপের পার্থক্য বিশ্লেষণ কর।
৫) দুটি কুপের তাপমাত্রা
যথাক্রমে ২০০c ও ৩০০c । ১ম কুপে পাথর ফেলে.1s পরে ২য় কুপে 0.01s পরে শব্দ শোনা গেল। প্রথম কুপের মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য 2m।
ক) শব্দের তীব্রতা কাকে বলে।
খ) প্রতিধ্বনি শুনতে উত্স ও প্রতিফলক পৃষ্টের মধ্যবর্তী দূরত্ব 16.6m হয় কেন?
গ) ২য় কুপের কম্পাঙ্ক কত?
ঘ) উভয় কুপে প্রতিধ্বনি শোনার সম্ভাবনার গাণিতিক যুক্তি দেখাও।
৬) পরীক্ষার্থীরা জাবি স্কুলের ল্যাবে একটি অবতল আয়নার প্রতিবিম্বের অবস্থান নির্ণয়ের জন্য আয়না থেকে প্রধান ফোকাস ও কেন্দ্রের মাঝখানে প্রধান অক্ষের উপর একটি পেন্সিল স্থাপন করলো। ফলে পেন্সিলের একটি প্রতিবিম্ব গঠিত হলো। আয়নাটির কেন্দ্রের দূরত্ব 10cm ।
ক) আয়নার প্রধান ফোকাস কাকে বলে।
খ) কোনো আয়নার বিবর্ধন ১.৫ বলতে কি বুঝ?
গ) আয়নাটির প্রতিবিম্বের অবস্থান বের কর?
ঘ) অবতল আয়নাটির ফোকাসের দ্বিগুণ দূরত্বে পেন্সিলটি রাখলে প্রতিবিম্বটি আয়নার কেন্দ্রে হবে, তা চিত্রসহ বর্ণনা কর।
৭) কনাদের বাসায় 10kw একটি মোটর আাাছে। এ মোটরটি1000 kg পানি 40m উচ্চতায় ৫ মিনিটে গাজী ট্রাংকে তুলতে পারে।
ক) শক্তির নিত্যতা কাকে বলে।
খ) বৈশ্বিক উষ্ণতা বলতে কি বুঝ।
গ) মোটরটির কর্ম দক্ষতা বের কর।
ঘ) মোটরটির কর্মদক্ষতা দ্বিগুণ করলে উক্ত উচ্চতায় পানি তুলতে কম সময় লাগবে, তার গাণিতিক ব্যাখ্যা দাও।
৮)
ক) প্রতিবিম্ব কাকে বলে
খ) সবুজ আলোতে লাল ফুলকে কুচকুচ কালো দেখায় কেন?
গ) ( a) আয়নাটি কি ধরনের প্রতিবিম্ব তৈরি করে তা চিত্রসহ ব্যাখ্যা কর।
ঘ) (b) আয়নাটি বাস্তব ও অবাস্তব উভয় প্রতিবিম্ব গঠন করে,তা চিত্রসহ বর্ণনা কর।