‘জননী জন্মভূমি’

দীপ্ত টিভিতে শনি থেকে শুক্রবার প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে তুর্কি ধারাবাহিক ‘জননী জন্মভূমি’।

প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯১৯ সালে ‘সেভরেস চুক্তির’ মাধ্যমে গ্রিকরা ইযমির ফিরে পায়, যা প্রায় ৪০০ বছর অটোম্যানদের অধীনে ছিল। তত্কালীন গ্রিক জেনারেল ভাসিলি ইজমির পুনর্গঠনের দায়িত্ব প্রদান করেন জেভদেত নামের একজন অটোম্যান মেজরের ওপর। যিনি একটা গোপন মিশন বাস্তবায়নের জন্য গ্রিক বাহিনীতে যোগ দিয়েছিলেন। ইজমির থেকে গ্রিকদের আইনতাপ থেকে ফরাসিদের আর রাজধানী থেকে ব্রিটিশদের হটিয়ে দেওয়ার পরিকল্পনা এখান থেকেই শুরু হয়। জেভদেতের বুদ্ধিমত্তা আর আত্মোত্সর্গের বিনিময়ে মাত্র ৩ বছর পরেই গ্রিকদের হটিয়ে ইজমির আধুনিক তুরস্কের অংশ হয়। তুরস্কের ইতিহাসে বিখ্যাত মেজর মুমিন আকসায় (গাবুর মুমিন)-এর বাস্তব জীবন আর ইজমির স্বাধীন হওয়ার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে বিখ্যাত তুর্কি সিরিয়াল ‘Vatanim Sensin’।