মরা নদী

জয়নুল আবেদীন স্বপন

 

আমার ছিল টলটলে জলে ভরা বুক

ঢেউয়ে ছিল জ্বলজ্বলে হাসি ভরা মুখ।

বুকে আমার পাল তোলা নাও ছিল গানে

মন জুড়াত ছেলেমেয়ে হাসিখুশি প্রাণে।

 

মাছের খেলা সারাবেলা ছিল মুখে হাসি,

সাঁতার কাটা ছুটোছুটি খেলা পাশাপাশি।

গহীন ব্যথা মনে জমা মরা নদী আমি

সব হারিয়ে আমি তাই করি পাগলামি।

 

কালো বিষের পচা জল ঢালো কেন বুকে?

দখল করে মেরে ফেলো বলি কোন মুখে।

কাঁদছি বসে চুপ করে কেন তুমি দেখো?

বাঁচাও ভাই কছে নাও মন খুলে লেখো।