গোলাপের আকারে আয়তনে, তার সুষমায়, তার অঙ্গ-প্রত্যঙ্গের পরস্পর সামঞ্জস্য বিশেষভাবে নির্দেশ করে দিচ্ছে তার সমগ্রের মধ্যে পরিব্যাপ্ত এককে, সেইজন্য গোলাপ আমাদের কাছে কেবল একটি তথ্যমাত্র নয়, সে সুন্দর
—রবীন্দ্রনাথ ঠাকুর
দেহের পক্ষে যেমন খাদ্যের আবশ্যক, আত্মার পক্ষেও তো রং ও সৌন্দর্যের প্রয়োজন তেমনি
—আগাথ হ্যারিসন
প্রকৃতি প্রতিবন্ধকতা সৃষ্টি করে তবুও মানুষ অগ্রগতির দিকে ধাবিত হয়
—রবার্ট ব্রাউনিং
বসন্তকাল একমাত্র মানুষ ব্যতীত অন্য সব জিনিসকেই যৌবন দান করে
—জন পল রিচার্ড