টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবাসহ লেদা ক্যাম্পের এক রোহিঙ্গা নারীকে আটক করেছে।

সূত্র জানায়, শুক্রবার ভোররাতের দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব েজোনের টেকনাফ বিসিজি স্টেশনের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে নাইটংপাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ লেদা এলএমএস ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের ১৮ নম্বর রোমের বাসিন্দা লাল মিয়ার মেয়ে ছানোয়ারা বানুকে (১৯) আটক করে।

 কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহ জিয়া বলেন, আটক নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।