গজারিয়ায় মাদকসহ তিন জন আটক

গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

মুন্সীগঞ্জের গজারিয়ায় তিন জনকে মাদকসহ আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন: উপজেলার চরবাউশিয়া বড়কান্দি এলাকার খোরশেদ বেপারির ছেলে রিয়াজুল হক ভুট্টু (৩৭), একই এলাকার মৃত আলী মিয়ার ছেলে আব্দুল মান্নান (৩৫), জয়পুরহাট জেলার সদর থানার কুশলিয়া মহল্লার জসিমউদ্দিনের ছেলে। আটকৃতদের মধ্যে রিয়াজুল হক ভুট্টু বাউশিয়া ইউনিয়ের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

বৃহস্পতিবার সন্ধ্যায় গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া বড়কান্দি এলাকা থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। গজারিয়া থানার ওসি মো. ইকবাল হোসেন বলেন, আটক ভুট্টুর বিরুদ্ধে আন্তঃজেলা ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে এবং মাদকসহ যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।