কমলগঞ্জে দুর্বৃত্তের হামলায় নারীসহ আহত ৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

কমলগঞ্জে বাড়ির মালিকানা নিয়ে দুপক্ষের দ্বন্দ্বের জেরে দুর্বৃত্তের হামলায় দুই নারীসহ তিন জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টায় মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর সরকারি ডাকবাংলো সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত শাহনাজ শিরিন কমলগঞ্জ থানায় বৃহস্পতিবার রাতে একটি লিখিত অভিযোগ করেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নিজ বাসায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তবে অভিযোগ বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, এ ঘটনায় উভয়পক্ষ থানায় দুটি অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।