উখিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

উখিয়ার এক মাদ্রাসাছাত্রী (১৬) ধর্ষিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

থানায় দায়েকৃত এজাহারে উল্লেখ করা হয়েছে, পশ্চিম দরগাহবিল গ্রামে গুরা মিয়ার ছেলে জামাল উদ্দিন (২৩) বাড়িতে ঢুকে ঐ কিশোরীকে ধর্ষণ করে। ধর্ষণের শিকার ঐ কিশোরীর চিত্কারে আশপাশের লোকজন ছুটে এলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে শুক্রবার সকালে উখিয়া থানায় এজাহার দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নুরুল হক জানান, তিনি ঘটনাস্থল ঘুরে লোকজনের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পেয়েছেন।