গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা মহানগর, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার সকাল ১১টায় তারা জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা। এ সময় খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক সুজিত অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া এ দিন সকাল ১০টায় শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এডমিরাল এম খালেদ ইকবাল ও গোপালগঞ্জ মালেকা একাডেমির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।