আক্কেলপুরে ফেনসিডিলসহ আটক এক

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা

জয়পুরহাটের আক্কেলপুরে ৯১ বোতল ফেনসিডিলসহ মিলন হোসেন (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার কুড়ানী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে নওগাঁর ধামইরহাট উপজেলার রূপনারায়নপুর গ্রামের মো. মাজেদুল ইসলামের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু ওবায়েদ বলেন, মিলনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আক্কেলপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।