বাল্যবিয়ের দায়ে মেয়ের বাবার জরিমানা

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

অপ্রাপ্ত বয়সি মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টায় মেয়ের বাবাকে ১০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাটের চিতলমারী উপজেলার চরডাকাতিয়া গ্রামে এ জরিমানা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বর ও বরযাত্রীরা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম জানান, বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে ছুটে যাই। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০১৭ সালের বাল্য বিবাহ রোধ আইনে মেয়ের বাবাকে জরিমানা করা হয়েছে।