কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র্যাব-১৪ সিপিসি-২। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পুলেরঘাট (জালুয়া পূর্বপাড়া) গ্রামের আ. মান্নানকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪ হাজার ১০০ টাকাসহ চৌদ্দশত নান্দলা এলাকা থেকে এবং করমূলি গ্রামের রাফিউল আলমকে (৪৫) জেলা শহরের সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকা থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ হাজার ১১০ টাকাসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র্যাবের কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কামান্ডার বি এন এম শোভন খান জানান। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।