সভাপতি কাদের সম্পাদক রান্টু

গোপালপুর পাবলিক ক্লাবের নির্বাচন

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

গোপালপুর পাবলিক ক্লাব ও গ্রন্থাগারে ত্রিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার দিনব্যাপী ক্লাব প্রাঙ্গণে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি পদে আব্দুল কাদের তালুকদার ও সাধারণ সম্পাদক পদে কাজী এমদাদুল হক রান্টু নির্বাচিত হয়েছেন। অন্য সদস্যরা হলেন—সহসভাপতি আব্দুস ছাত্তার ও ইব্রাহীম হোসেন তালুকদার, সহসাধারণ সম্পাদক খালিদ হাসান লিপন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ কিছলু ও মোহাম্মদ আলী খান মনজু, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম বাবু, সমাজকল্যাণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক শাহজাহান আলী, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, গ্রন্থাগার সম্পাদক সোহানুর আহম্মেদ সোহাগ, কোষাধ্যক্ষ আব্বাস উদ্দিন ও দপ্তর সম্পাদক আজাদ রহমান তালুকদার।