রাবি মনোবিজ্ঞান বিভাগের দুই দিনব্যাপী পুনর্মিলনী

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মনোবিজ্ঞান বিভাগের দুই দিনব্যাপী প্রথম পুনর্মিলনী শুক্রবার শুরু হয়েছে। সকাল ৯টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া। মনোবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর মোহা. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রথম পুনর্মিলনীর সাংগঠনিক সদস্য সচিব ড. মো. মাসুদুল হক সিদ্দিকী।

অনুষ্ঠানে প্রফেসর মোহাম্মদ রওশন আলী এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খালেকুজ্জামানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রফেসর মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব। কর্মসূচিতে আরো রয়েছে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও এলামনাই গঠন।