ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে অর্পনা প্রসাধনী নামে একটি দোকান। শুক্রবার দুপুরে নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় আজাদ শপিং সেন্টারের নিচতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় পাশের বনানী কসমেটিকসের কিছু অংশ আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবুল হোসেন জানান, কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং কত টাকার ক্ষতি হয়েছে তদন্ত না করে বলতে পারছি না। তবে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনায় ছয় তলা বাণিজ্যিক ভবনের ব্যাংকসহ বহু দোকান অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে।