পাথরঘাটায় সাত বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের কয়েক ঘণ্টা পরে শুক্রবার সকালে ধর্ষক মো. রাসেলকে (২৫) আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ।
এর আগে বৃহস্পতিবার বিকালে পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের চরলাঠিমারা গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষকের বিরুদ্ধে দাদি আনোয়ারা বেগম রাসেলকে আসামি করে পাথরঘাটা থানায় মামলা করেছে।
ধর্ষক রাসেল উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের আনছার খানের ছেলে।
মামলা ও থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের খাবার শেষে বাড়ির আঙ্গিনায় পুকুরের পাড়ে গেলে সেখান থেকে ধর্ষক রাসেল পাশের একটি খালি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে বাড়িতে এসে দাদির কাছে জানালে ঘটনার দিন পাথরঘাটা থানায় মামলা করে। ধর্ষক রাসেল পালানোর চেষ্টা করলে পাথরঘাটা তাতলা বাসস্ট্যান্ড থেকে পুলিশ তাকে আটক করে। মামলার পরে পুলিশ শিশুটির ডাক্তারি পরীক্ষার সম্পন্ন করে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দিন বলেন, রাসেলকে আদালতে পাঠানো হবে।