বরিশালে ট্রলার থেকে ৫০ মণ জাটকা আটক

বরিশাল অফিস

বরিশালের কালাবদর নদী থেকে একটি ট্রলার সহ ৫০ মণ জাটকা আটক করেছে কোস্ট গার্ড । গতকাল শুক্রবার ভোর রাতে মত্স্য বিভাগের সহায়তায় অভিযান চালায় তারা। মত্স্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস জানান, ভোলা থেকে একটি ট্রলার বোঝাই জাটকা বরিশালে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে কোস্ট গার্ডের সহায়তায় কালাবদর নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার বোঝাই ৫০ মণ জাটকা আটক করা হয়। তবে অভিযানের খবর পেয়ে ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেনের উপস্থিতিতে গতকাল সকালে জব্দকৃত জাটকা বিভিন্ন লিল্লাহ বোর্ডিং এবং অসহায় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।