শোক সংবাদ

অধ্যাপক আখতার উন নেছা আজিজ

অধ্যাপক আখতার উন নেছা আজিজ বিসিএস (সা.শি.), প্রাক্তন অধ্যক্ষ, ঢাকা গভমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউট, সাত মসজিদ রোড, ঢাকা গত ৬ জানুয়ারি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্বামী অধ্যাপক এম এ আজিজ, বিসিএস (সা.শি.), প্রাক্তন সচিব চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, দুই কন্যা, দুই পুত্র ও নাতি-নাতনি রেখে গেছেন। তাকে আজিমপুর নতুন কবরস্থানে তার পিতামাতার কবরে দাফন করা হয়।

পত্রিকা এজেন্ট আব্দুল জাব্বার

চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ পত্রিকা এজেন্ট আব্দুল জাব্বারের (৬৫) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় নামো রাজারামপুর উপরপাড়ায় নামাজে জানাজা শেষে নামো রাজারামপুর উপরপাড়া গোরস্থানে দাফন করা হয়। মরহুম আব্দুল জাব্বার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামো রাজারামপুর উপরপাড়া মহল্লার আবুল হায়াতের ছেলে।  মরহুমের ভাই নিয়ামত আলী জানান, প্রায় ১ বছর থেকে ক্যানসারে আক্রান্ত ছিলেন আব্দুল জাব্বার। অবস্থার অবনতি হলে ১০ দিন আগে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী ক্যানসার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তিনি ইন্তেকাল করেন।  তিনি স্ত্রী, ১ মেয়ে ও ২ ছেলে রেখে গেছেন। তিনি পরিবার-পরিজন নিয়ে শহরের পাঠানপাড়ায় বসবাস করতেন।