একসঙ্গে যেসব প্রতিষ্ঠানে ভোট ও পূজা

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৫২ শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ কেন্দ্রে ভোট ও সরস্বতী পূজা একসঙ্গে অনুষ্ঠিত হবে। এতে এসব কেন্দ্রের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়ে বাড়তি নিরাপত্তা চেয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। আর কমিশন বলছে ভোট ও পূজা একসঙ্গে শান্তিপূর্ণভাবে পালনে এসব কেন্দ্রে থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

দুই রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ৫২ শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ কেন্দ্রে ৮৯৫টি কক্ষ রয়েছে, যেখানে পূজা ও ভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে। এর মধ্যে উত্তর সিটিতে ২৭টি প্রতিষ্ঠানের ৯৪টি কেন্দ্রের ৫৫৬টি কক্ষ রয়েছে, যেখানে পূজা ও ভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে। এতে মোট ২ লাখ ১৮ হাজার ৯৪৫ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ০৩ হাজার ৭৭৪ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ১৭১ জন। এই সিটিতে তিনটি কেন্দ্রে ৬ হাজার ৩২৫ জন নারী ও পুরুষ ভোটার একই সঙ্গে ভোট প্রদান করবেন। এর মধ্যে নারী ২ হাজার ৮৫২ জন আর পুরুষ ৩ হাজার ৪৩৭ জন। এই সিটিতে মোট কেন্দ্র ১ হাজার ৩১৮টি।

আর দক্ষিণ সিটিতে ২৫টি প্রতিষ্ঠানের ৫৬টি কেন্দ্রের ৩৩০টি কক্ষ রয়েছে, যেখানে পূজা ও ভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে। এতে মোট ১ লাখ ১৭ হাজার ১০৮ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে নারী ভোটার ৫৪ হাজার ৭৩০ জন এবং পুরুষ ভোটার ৬২ হাজার ৩৭৮ জন।

উত্তর সিটির যে ২৭ প্রতিষ্ঠানে পূজা ও ভোট একসঙ্গে (কেন্দ্রসহ): সরকারি কালাচাদপুর হাইস্কুল অ্যান্ড কলেজ (কেন্দ্র-৯), ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ (কেন্দ্র-৪), ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠ (কেন্দ্র-৩), মনিপুর উচ্চ বিদ্যালয় (কেন্দ্র-৪), কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ (কেন্দ্র-৭), বনানী মডেল স্কুল (কেন্দ্র-৪), সরকারি তিতুমীর কলেজ (কেন্দ্র-৪), তেজগাঁও শিল্প এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র-৩), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (কেন্দ্র-৪), বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিক (কেন্দ্র-২), ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট (কেন্দ্র-২), নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় (কেন্দ্র-৬), ইস্পাহানি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ (কেন্দ্র-৫), সরকারি বিজ্ঞান কলেজ (কেন্দ্র-২), তেজগাঁও মহিলা কলেজ (কেন্দ্র-১), বটমুলী হোম বালিকা উচ্চ বিদ্যালয় (কেন্দ্র-৪), রাজধানী উচ্চ বিদ্যালয় (কেন্দ্র-৫), তেজগাঁও ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র-২), তেজগাঁও কলেজ (কেন্দ্র-৬), গণভবন সরকারি উচ্চ বিদ্যালয় (কেন্দ্র-১), সরকারি সংগীত কলেজ (কেন্দ্র-২), লায়ন্স অগ্রগতি শিক্ষা নিকেতন (হাইস্কুল) (কেন্দ্র-১), লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ (কেন্দ্র-২), লালমাটিয়া মহিলা কলেজ (কেন্দ্র-৩), মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ (কেন্দ্র-২), ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ (কেন্দ্র-৪) এবং গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউট (কেন্দ্র-২)।

দক্ষিণ সিটির যে ২৫ প্রতিষ্ঠানে পূজা ও ভোট একসঙ্গে (কেন্দ্রসহ): রাজারবাগ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র-৪), কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ (কেন্দ্র-২), লিটল বার্ড কিন্ডারগার্টেন (কেন্দ্র-১), ঢাকা কলেজ (কেন্দ্র-৪), গভ: ল্যাবরেটরি হাইস্কুল (কেন্দ্র-২), আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ (কেন্দ্র-২), অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ (কেন্দ্র-২), ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ (কেন্দ্র-২), বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ (কেন্দ্র-৩), পোগোজ স্কুল (কেন্দ্র-২), ইস্ট বেঙ্গল ইনস্টিটিউট (কেন্দ্র-১), বুলবুল ললিতকলা একাডেমি (কেন্দ্র-২), বাংলাবাজার বালিকা উচ্চ বিদ্যালয় (কেন্দ্র-২), সিলভার ডেল প্রিপারেটরি অ্যান্ড গার্লস হাইস্কুল (কেন্দ্র-২), শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় (কেন্দ্র-২), সেন্ট্রাল উইমেন্স কলেজ (কেন্দ্র-২), সিটি করপোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয় (কেন্দ্র-৪), সবুজ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় (কেন্দ্র-৩), কবি নজরুল সরকারি কলেজ (কেন্দ্র-২), ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় (কেন্দ্র-১), সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ (কেন্দ্র-১), কে এল জুবিলী হাইস্কুল (কেন্দ্র-৪), গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয় (কেন্দ্র-৪), বাংলা ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় (কেন্দ্র-১) এবং ধার্মিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র-১)।