১৯৭৩ সালের বিমান দুর্ঘটনাস্থলে চীনা ট্যুরিস্টের মরদেহ উদ্ধার

দক্ষিণ আইসল্যান্ডে একটি বিমান দুর্ঘটনাস্থলে দু’জন চীনা ট্যুরিস্টের মরদেহ পাওয়া গেছে। তাদের বয়স আনুমানিক বিশের কোটায়। স্থানীয় পুলিশ জানায়, এই দুজনের মধ্যে একজন পুরুষ ও অন্যজন নারী। পরীক্ষা করে দেখা গেছে হাইপোথার্মিয়ার ফলে তাদের মৃত্যু হয়েছিল। ওই স্থানটি পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষনীয়। -বিবিসি